
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর কয়রা গ্রামের নদী রক্ষা বেড়িবাঁধ (পানি উন্নয়ন বোর্ডের সড়ক) এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সিসি ব্লকের টেম্পারিং নষ্ট হয়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় জনপদের সুপেয় পানির সংকট সামনে আনতে ব্যতিক্রমী ম্যারাথন ‘রান ফর ওয়াটার-২.০’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকার দুই শতাধিক তরুণ-তরুণী ও পরিবেশকর্মী মাটির কলস হাতে অংশ নেন।